1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

মানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতায় বিএনপির গা জ্বালা করছে : কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ১২৯ বার পড়া হয়েছে

জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতায় বিএনপির গা জ্বালা করছে বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

মানুষের ক্ষুধার হাহাকার কোথায় দেখছেন, মির্জা ফখরুলের এমন মিথ্যা প্রলাপের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা, সে ক্ষুধার তীব্রতায় মির্জা ফখরুলের হৃদয়ে হাহাকার করছে। জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতায় বিএনপির গা জ্বালা করছে।

রাজনৈতিক অশুভ উদ্দেশে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল না ছুড়তে বিএনপির প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা দেয়া হচ্ছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোথায় ঢালাওভাবে গ্রেফতার ও মামলা করা হচ্ছে, তার সঠিক তালিকা দিন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের এখন একটাই কর্মসূচি, তা হচ্ছে অভিন্ন শত্রু করোনা মোকাবিলা করা। নিউজিল্যান্ড ও ভিয়েতনাম পারলে আমরা কেন পারব না? সকলের সম্মিলিত চেষ্টায় আমরাও পারব এবং সফল হব ইনশাআল্লাহ।

ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গুজব রটানো হচ্ছে, এসব গুজব ভাইরাসের চেয়েও ভয়ংকর।

সংকটে সুদক্ষ ও সফল নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের সামনে এখন দুটি চ্যালেঞ্জ- একটি করোনা সংক্রমণরোধ ও আক্রান্তদের চিকিৎসা অপরদিকে করোনাজনিত অসহায়, দরিদ্র মানুষের সুরক্ষা করা।

তিনি বলেন, কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও চ্যালেঞ্জ উন্নয়নে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করছেন, এতে জনগণের আস্থাও রয়েছে। শুধু মিথ্যাচার করছে বিএনপি।

সরকারকে ঠেকাতে গিয়ে দেশের ক্ষতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান কাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft