1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

মাদক চোরাচালানীদের হামলায় এসআইসহ আহত ৬

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

ভারতীয় গাঁজার চালান আটক করতে গিয়ে সীমান্তে মাদক চোরাচালানী চক্রের হামলায় সুনামগঞ্জে তাহিরপুর থানার এসআই সহ ৬ জন আহত হয়েছেন।

সোমবার রাতে তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের সীমান্তপল্লী রাজাই গ্রামে এ হামলার ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার দুপুরে থানার ওসি মো. আতিকুর রহমান ওই হামলার ঘটনা নিশ্চিত করে জানান, হামলায় জড়িত দুই মাদক চোরাচালানীকে আটক ও ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।

তিনি আরোও জানান, ভারতীয় গাঁজার একটি বড় ধরণের চালান ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিক্তিত্বে সোমবার রাতে সীমান্তপল্লী রাজাই গ্রামে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে যান।

অভিযান আঁচ করতে পেরে মাদক চোরাচালনী চক্র ও তাদের পরিবারের সদস্যরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা করে।
হামলায় থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহমুদুল হাসান, এএসআই রাজু কুমার বিশ্বাস, নায়েব মন্টু দে, কনষ্টেবল বাপন ধর, আজাদ, পুলিশের মোটর সাইকেল চালক সেলিম আহত হন।

আহত পুলিশ সদস্যদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মোটরসাইকেল চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় সোমবার রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এদিকে রাতে হামলার খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে সাড়াশি অভিযান চালিয়ে সীমান্তপল্লী রাজাই গ্রামের জম্মত আলীর ছেলে চিহ্নিত মাদক চোরাচালানী আলী আমজাদ ও মৃত জবেদ আলীর ছেলে এখলাছ মিয়াকে পুলিশ আটক করে।

এক্ই সময়ে পুলিশের উপর হামলার নেতৃত্বে থাকা সীমান্তপল্লী রাজাই গ্রামের মৃত আছমত আলীর ছেলে জুলহাস মিয়ার বসতঘর হতে ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। দ্বিতীয় দফায় পুলিশের ধরপাকর ও অভিযানের খবর পেয়ে জুলহাস ও তার অপর কয়েক সহযোগী গ্রাম ছেড়ে পালিয়ে যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft