1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

বনানীতে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন নাসিম

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে রবিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

এর আগে সকাল ৯টা ৩৭ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে সোবহানবাগ জামে মসজিদে নাসিমের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ থেকে আসা পাঁচ শতাধিক লোকের উপস্থিতিতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বনানী জামে মসজিদে ১০টা ২৫ মিনিটে দ্বিতীয় জানাজা শেষে ১০টা ৫৫ মিনিটে বনানী কবরস্থানে মায়ের কবরে বর্ষিয়ান এ আওয়ামী লীগ নেতাকে দাফন করা হয়।

দ্বিতীয় জানাজায় কয়েকশ আওয়ামী লীগ নেতা-কর্মী শারীরিক দূরত্ব মেনে অংশ নেন।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম মনসুর আলীর ছেলে নাসিম শনিবার সকালে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

এর আগে শুক্রবার রাতে নাসিমের অবস্থার অবনতি হলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১২ সদস্যের মেডিকেল বোর্ডের জরুরি সভা বসে। নাসিমের ছেলেও সেখানে উপস্থিত ছিলেন। গত সোমবার এ মেডিকেল বোর্ডটি গঠিত হয়।

রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নাসিমেরে স্ট্রোক হয়। এতে শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে গত ৫ জুন সফল অস্ত্রোপচারও হয়।

তার আগে গত ২ জুন মোহাম্মদ নাসিমের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে এবং পরবর্তীতে আবার নেগেটিভ আসে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক মন্ত্রী নাসিম ১৯৯৬ সালেও স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ নাসিমের জন্ম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায়। নাসিম সংসদে পঞ্চমবারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।

১৯৮৬, ১৯৯৬ ও ২০০১ সালেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ নাসিম। পরবর্তীতে ২০১৪ সালে তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালের ১২ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

পারিবারিক জীবনে মোহাম্মদ নাসিম বিবাহিত এবং তিন সন্তানের জনক। তার স্ত্রীর নাম লায়লা আরজুমান্দ।

এদিকে, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন:

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের পিতার মতো মোহাম্মদ নাসিমও আমৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন তিনি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল। আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।’

প্রধানমন্ত্রী মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft