1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

বগুড়ায় একসঙ্গে মা-ছেলের আত্মহত্যা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে একসঙ্গে বিষপানে মা ও ছেলে আত্মহত্যা করেছেন।

বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেবার পথে মা ও রাতে হাসপাতালে ছেলের মৃত্যু হয়।

এর আগে বুধবার বিকালে তারা উপজেলার আমষট্ট গ্রামের বাড়ির কাছে জঙ্গলে গিয়ে বিষপান করেন।

নিহতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামের নিতাই চন্দ্র বর্মণের স্ত্রী স্বরস্বতী বর্মণ (৪৭) ও তাদের ছেলে ঢাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রবীন্দ্র চন্দ্র বর্মণ (২২)।

এলাকাবাসীরা জানান, দরিদ্র কৃষক নিতাই চন্দ্র বর্মণ মিতব্যয়ী। এ নিয়ে স্ত্রী স্বরস্বতীর সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া হয়। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছেলে রবীন্দ্র বাড়িতে ফেরেন। বাড়িতে খাওয়া-দাওয়া ও সাংসারিক বিভিন্ন বিষয়ে নিয়ে গত মঙ্গলবার থেকে নিতাই চন্দ্র বর্মণের সঙ্গে ছেলে রবীন্দ্রের বাকবিতণ্ডা হয়। তখন মা স্বরস্বতী ছেলের পক্ষ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করেন।

বুধবার দুপুরেও এ নিয়ে নিতাইয়ের সঙ্গে তাদের ঝগড়া হয়। বেলা ১টার দিকে মা ও ছেলে মনের দুঃখে বাড়ির কাছে জঙ্গলে গিয়ে একসঙ্গে বিষপান করেন। এরপর দুজনই ছটফট করতে থাকেন।

প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের দিকে রওনা দেন। পথিমধ্যে মা স্বরস্বতী বর্মণ মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে।

এরপর ছেলে রবীন্দ্র বর্মণকে হাসপাতালে ভর্তির পর রাতে তার মৃত্যু হয়।

দুপচাঁচিয়া থানার এসআই জাকির হোসেন জানান, পারিবারিক কলহে মা ও ছেলে একসঙ্গে বিষপান করেন। মা হাসপাতালে নেবার পথে ও ছেলে হাসপাতালে ভর্তির পর মারা গেছেন। দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মরদেহ দুটি সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে নিতাই চন্দ্র বর্মণের মেয়ে ডলি রানী বর্মণ দুপচাঁচিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft