1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

ফ্লয়েডের মৃত্যু বিশ্বকে বদলে দেবে: জো বাইডেন

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

শেতাঙ্গ পুলিশের হাঁটুর নিচে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা নিয়ে ক্রোধ আর আবেগ; বর্ণবাদবিরোধী বিক্ষোভে টগবগ করে ফুটছে পুরো আমেরিকা। একেতো করোনা ভাইরাস, আবার এই বিক্ষোভ, বলা চলে রীতিমতো চাপের মুখে ফেলে দিয়েছে দেশটিকে।

এরইমধ্যে জর্জ ফ্লয়েডের মৃত্যু বিশ্বকে বদলে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ জো বাইডেন। তার এই কথা, বর্ণবাদ বৈষম্যের পরিবর্তনকে ইঙ্গিত করতে পারে। আবার মার্কিন রাজনীতিকেও ইঙ্গিত করতে পারে, যেহেতু তিনি আসছে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রার্থী।

মঙ্গলবার (০৯ জুন) টেক্সাসের হিউস্টনে ব্যক্তিগতভাবে ফ্লয়েডের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহানুভূতি প্রকাশ করেন জো বাইডেন। মিনিয়াপোলিসে যাওয়ার আগে ফ্লয়েড হিউস্টনেরই বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সেখানে পারিবারিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

পরে বাইডেন বলেন, ফ্লয়েডের মৃত্যু আমেরিকার ইতিহাসে বড় ধরনের এক পরিবর্তন। তার সঙ্গে যা ঘটেছে তা আসলে নাগরিক স্বাধীনতা, নাগরিক অধিকার এবং মানুষের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণের ক্ষেত্রেও এক বড় পরিবর্তন বলে আমার ধারণা।

ফ্লয়েডের পরিবার খুব চমৎকার উল্লেখ করে বাইডেন মার্কিন সংবাদমাধ্যমে বলেন, তার ছোট্ট মেয়েটি বাসায়ই ছিল। সে বলেছে, ‘বাবা বিশ্বকে বদলে দেবে’। আমিও মনে করি, তার বাবা বিশ্বকে বদলে দেবেন।

গত ২৫ মে মিনেসোটার মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার অত্যাচারে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যু হয়। এতে আমেরিকাসহ বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft