1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ফুলছড়িতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়িতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ২৩ জুন মঙ্গলবার দুপুরে গাইবান্ধা-বালাসী সড়কে একঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

মানববন্ধনে অংশগ্রহন করে এলাকাবাসীর সাথে একত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম জাভেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস ছামাদ, সিদ্দিকুর রহমান সাজু, মামুন মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০১৯ সালের বন্যায় ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর খেয়াঘাট হতে বালাসীঘাট পর্যন্ত পুরাতন বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির কয়েকটি স্থানে ভেঙে যায়। এতে নদী পানি প্রবেশ করায় ফসলের ক্ষয়ক্ষতিসহ জনজীবনে নানা দুর্ভোগ নেমে আসে। বর্ষা মৌসুম শুরু হওয়ায় এরই মধ্যে ভাঙা অংশ দিয়ে নদীর পানি প্রবেশ করতে শুরু করেছে। কিন্তু গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কোন কার্যক্রম চোখে পড়ছে না। তারা বলেন, জরুরী ভিত্তিতে বাঁধটি সংস্কার না করা হলে অত্র এলাকায় অবস্থিত পাঁচটি মসজিদ, চারটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি ইউনিয়ন ভূমি অফিস, একটি পোস্ট অফিস, হাজার হাজার একর আবাদি জমি সহ প্রায় এক হাজার পরিবার নদী ভাঙনের কবলে পড়বে। তাই তারা জরুরী ভিত্তিতে বাঁধটি সংস্কারের দাবী জানান।

এদিকে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, বাঁধটি সংস্কারের জন্য কোন বরাদ্দ পাওয়া যায়নি। তবে জরুরী ভিত্তিতে আমরা কিছু কাজ শুরু করেছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft