1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ফুলছড়িতে বিপদসীমার ৩৮ সে.মি. উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদীর পানি : ১১ গ্রাম প্লাবিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

উজানের ঢল আর টানা বৃষ্টিতে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রম করায় ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি প্রবেশ করায় ইতিমধ্যে ওইসব গ্রামের মানুষ গবাদিপশু নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে।

বন্যা কবলিত মানুষের অভিযোগ, ফুলছড়ি উপজেলার সৈয়দপুর ঘাট হতে বালাসীঘাট পর্যন্ত পুরাতন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি স্থানে গত বছর পানির তোড়ে ভেঙ্গে যায়। কিন্তু সময়মত বাঁধটি সংস্কার না করায় ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি প্রবেশ করে ভাষারপাড়া ও মাঝিপাড়া তলিয়ে গেছে। একারণে এলাকার লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্যার পানিতে গাইবান্ধা-বালাসী সড়কের আধা কিলোমিটার এলাকা তলিয়ে গেছে।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার উত্তর উড়িয়া, কাবিলপুর, ভাষারপাড়া, মাঝিপাড়া, ছাতারকান্দি, বাজে তেলকুপি, বুলবুলির চর, কাউয়াবাধা, উজালডাঙা, কৃষ্ণমনি, পূর্ব খাটিয়ামারী গ্রামের লোকজনের বাড়িঘরে পানি প্রবেশ করায় অন্তত তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ফুলছড়ির তিস্তামুখঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই থেকে তিনদিন আরও পানি বৃদ্ধির আংশকা রয়েছে।

ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামানিক জানান, পানি বৃদ্ধির সাথে নদী ভাঙনও ব্যাপক আকার ধারণ করেছে। গত কয়েকদিনে উত্তর খাটিয়ামারী বাজারের মহিলা মার্কেট, দক্ষিণ খাটিয়ামারী গ্রামের একটি কালভার্ট, কয়েকটি গ্রামের লোকজনের বসতবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft