1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

ফুলছড়িতে পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ চারজনের করোনা পজিটিভ

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়িতে নতুন করে চারজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ জনে। এরআগে মে মাসে উপজেলার বালাসীঘাট এলাকায় ঢাকা ফেরত এক ব্যক্তি করোনা আক্রান্ত হন।

১০ বুধবার সকালে নতুন ৪ জনের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুজ্জামান। নতুন আক্রান্তদের শরীরে করোনার তেমন কোন উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে না বলে তিনি জানান। তিনি বলেন, গত ৩ ও ৪ জুন ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এর পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে বুধবার (১০ জুন) সকালে তাদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন স্বাস্থ্যকর্মীসহ ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে একজন ফুলছড়ি থানার, দুইজন মদনেরপাড়ার ও একজন চন্দিয়া এলাকার বাসিন্দা। তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ পর্যন্ত ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১২৫ জনের নেগেটিভ ও ৫ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

এ ব্যাপারে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন বলেন, করোনা আক্রান্তরা নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft