1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

পড়াশোনা না ছাড়ায় ঢাবির ছাত্রীকে হত্যা, গ্রেফতার ১

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী সুমাইয়া বেগমের মরদেহ শ্বশুর বাড়ি থেকেউদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জুন) মধ্যরাতে সুমাইয়ার মা নুজহাত হত্যা মামলা দায়ের করেন। প্রথমে এ মৃত্যুর ঘটনায় সুমাইয়ার বাবার বাড়ির কেউ অভিযোগ না করায় পুলিশ ইউডি মামলা করে, পাশাপাশি রাতেই একজনকে গ্রেফতার করে তারা।

মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনায়র পর সুমাইয়ার চাচা মোহাম্মদ আলী জানান, রাত ১টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বাড়িতে এসে মামলা করার কথা বলেন। পরে সুমাইয়ার মা নুজহাত ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

সুমাইয়ার ভাই সালাহ উদ্দিন বলেন, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। পরবর্তীতে সন্ধ্যার দিকে তারা নিশ্চিত হন এটা হত্যা।

মা নুজহাত বলেন, ২০১৯ সালের ১৪ এপ্রিল বিয়ে হয় হরিশপুর এলাকার মোস্তাকের সঙ্গে সুমাইয়ার। এরপর বেশ কয়েকবার তাকে টাকা দেয়া হয়। এমনকি বাড়ির আসবাবপত্র সব কিছু সুমাইয়ার বাবা কিনে দেন মেয়ের সংসারে।

৮ মাস আগে সুমাইয়ার বাবা সিদ্দিকুর রহমান মারা যান। তার মৃত্যুর পরও জামাতা মোস্তাক আবার টাকা চান। এ বিষয়ে মেয়ে তাকে কিছু না বলে বিসিএসের প্রস্তুতি নেয়া শুরু করেন। নিজেই আয় করে স্বামীর পরিবারকে সহযোগিতা করবে এমনটা চিন্তা করে সে। কিন্তু এটা মেনে নিতে পারেনি তার শ্বশুর বাড়ির লোকজন। তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, প্রথমে এই ঘটনায় কেউ অভিযোগ না দেয়ায় পুলিশের পক্ষ থেকে ইউডি মামলা করা হয়েছিলো। পরবর্তীতে সুমাইয়ার পরিবার থেকে হত্যার অভিযোগ আসায় রাতে হত্যা মামলা নেয়া হয়েছে। পাশাপাশি ৪নং অভিযুক্তকে আটক করা হয়েছে।

সোমবার সকালে স্বামীর বাড়ি থেকে মৃত অবস্থায় নাটোর সদর হাসপাতালে আনা হয় সুমাইয়াকে। এরপর সুমাইয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয় মোস্তাকের পরিবার থেকে। তবে গতকাল সন্ধ্যায় সুমাইয়ার মা নুজহাত এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft