1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

প্রধানমন্ত্রী মেট্রোরেল প্রকল্পের কাজের গতি আরো বাড়াতে চান : কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান মেট্রোরেল প্রকল্পের কাজের গতি আরও বাড়াতে চান বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রথম শ্রেণির মান সম্পন্ন হয়েছে। জাপানে আরও চারটি ট্রেন সেটের কাজ চলছে। চলমান পরিস্থিতির উন্নতি হলে ট্রেনগুলো দেশে আনা হবে। এই মাসে মেট্রো স্টেশন এবং স্টিল স্ট্রাকচারের কাজ চলমান রয়েছে গাজীপুরে। চলমান করোনা পরিস্থিতির সময় কাজে লাগাতে মেট্রোরেল রুট ডিজাইনের কাজ চলমান রয়েছে।

কাদের আরো বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প মেট্রোরেল প্রকল্পের কাজের পরিধি বাড়াতে আমি প্রকল্প সংশ্লিষ্টদের অনুরোধ করছি। কর্মরত জনবল স্বাস্থ্যবিধি প্রতি পালনের মাধ্যমে প্রকল্পের কাজের পুরোদমে সম্পৃক্ত করে কাজ এগিয়ে যেতে হবে, এগিয়ে নিতে হবে। আমরা চ্যালেঞ্জ অতিক্রম করেছি। এখন আমাদের সামনে যুক্ত হয়েছে নতুন চ্যালেঞ্জ।

ওবায়দুল কাদের বলেন, ৬টি রুটে মেট্রোরেল সমন্বয়ে ৬৭ কিলোমিটার এবং ৬১ কিলোমিটার পাতালসহ ১২৮ কিলোমিটার দীর্ঘ একটি রেল নেটওয়ার্ক তৈরির কাজ করছে। এ লক্ষ্যে ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft