
করোনা পরিস্থিতিতে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৩শ শিশু পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ” শিশু খাদ্য”। পৌরসভার আটটি পয়েন্ট থেকে এসব “শিশু খাদ্য” বিতরণ করা হয়। বুধবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মা’দের হাতে শিশু খাদ্য বিতরণের উদ্বোধন করেন, পলাশবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী রেজা মোস্তফা গোলাপ, পৌর সচিব মো. মনসুর আলী, পৌর সহায়ক কমিটির সদস্য ময়েন উদ্দীন সরকার, আজাদুল ইসলাম, সাহদত হোসেন, আবুল কালাম আজাদ, সুলতাল মন্ডল প্রমুখ।