
করোনা পরিস্থিতির এসময়ে পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে ১৮তম পর্যায়ে ৪’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ জুন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিরাপদ দুরত্ব বজায় রেখে পলাশবাড়ী পৌর শহরের ৮টি পয়েন্ট থেকে ৪’শ দুস্থ পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুত, পৌর প্রশাসক আবু বক্কর প্রধান, পৌর কমিটির সদস্য শহিদুল ইসলাম বাদশা, আলী রেজা মোস্তফা গোলাপ, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, সচিব মুনছুর আলী, সদস্য খায়রুল ইসলাম ও ময়েন সরকার প্রমুখ।