
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাউল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৭ জুন রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার মজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা মনোহরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চট্টু, সাবেক দপ্তর কমান্ডার নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলী, ডিপটি খন্দকার, আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক ওয়ারেছুর রহমান মন্টু প্রমুখ। শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের হাতে একটি ক্রেস্ট তুলে দেয়া হয়।