1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

পত্রিকায় খবর প্রকাশের পর পলাশবাড়ীর ব্রেন টিউমারে আক্রান্ত হতদরিদ্র রিক্সাচালক বাবার সন্তানের অপারেশনের ব্যবস্থা করলেন-এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

হতদরিদ্র রিক্সাচালক বাবার সন্তান সোলাইমানের অপারেশনের ব্যবস্থা করে আবারো প্রশংসায় প্রশংসিত হয়েছেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

জানা যায়, পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের হতদরিদ্র রিক্সাচালক সোহেল মিয়া ও মেরিনা বেগম দাম্পত্য জীবনে প্রথমত: এক মেয়ের পর ওই দম্পতি এক মেয়ে এবং এক ছেলেসহ যমজ সন্তানের জন্ম দেন।
ছোট্ট শিশু মেয়ে সুরাইয়া শারীরিক সুস্থ্য থাকলেও সাড়ে ৩ বছর বয়সে ব্রেইনটিউমারে আক্রান্ত হয়ে পড়েন ছেলে সোলাইমান আলী (৫)। কিন্তু অভাবের সংসারে অর্থাভাবে সঠিক পরীক্ষা-নীরিক্ষা করতে না পারায় প্রায় দেড় বছর পেরিয়ে যাবার একপর্যায় ব্রেইনটিউমার আক্রান্ত হবার বিষয়টি ধরা পড়ে। নিত্যদিনের অভাব-অনটনের সংসারে ছেলের ব্যয়বহুল চিকিৎসায় সঞ্চয় যা ছিল তা ইতোমধ্যেই শেষ হয়। ছোট্ট শিশু সোলাইমান গত আড়াই মাস ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তোফায়েল এবং ডা. রাজকুমারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।প্রয়োজনীয় অর্থাভাবে তার অপারেশন না করতে পারায় ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। ইতোমধ্যেই লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। আরো প্রায় দুই লক্ষাধিক টাকার প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিষয়টি ফলাও করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে নজরে আসে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতির। তিনি অসুস্থ শিশুর পরিবার ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে সোলায়মানের অপারেশনের ব্যবস্থা করেন। আগামীকাল ১০ জুন বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সোলায়মানের অপারেশন হতে যাচ্ছে বলে জানাযায়। ফলে আশার আলো দেখছে শিশু সোলায়মানের পরিবার।

এ ব্যাপারে রিক্সা চালক সোহেল মিয়া প্রতিক্রিয়া ব্যাক্ত করে আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমার মত একজন রিক্সা চালকের পাশে একজন সংসদ সদস্য দাড়িয়েছে এটা আমার কাছে স্বপ্নের মত। আল্লাহ এমপি স্যারকে ফেরেশতা করে আমার কাছে পাঠিয়েছেন। আমি ও আমার পরিবার এমপি স্যারের নিকট চিরকৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন আমার সন্তান যেন ভাল হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের জন্য কিছু করতে পারা বড়ই আনন্দের। যতদিন বেচে থাকবো আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft