1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

দেশে ফিরলেন দুবাইয়ে আটকেপড়া আরো ১৫৮ বাংলাদেশি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৬৬ বার পড়া হয়েছে

 

করোনাভাইরাসের কারণে দুবাইয়ে আটকেপড়া আরো ১৫৮ প্রবাসী বাংলাদেশি আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট এই প্রবাসীদের নিয়ে সোমবার রাতে দুবাই থেকে উড্ডয়ন করে আজ (মঙ্গলবার) সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গতকাল সোমবার দুবাইয়ে আটকেপড়া ১৬০ বাংলাদেশিকে ফিরিয়ে আনে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।

ইউএস-বাংলা জানায়, দুবাইয়ে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।

দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছে। এছাড়া স্বাস্থ্যবিধির নির্দেশনা অনুযায়ী প্রত্যেক যাত্রীর সঙ্গে দুই জোড়া ডিসপোসিবল গ্লাভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতাও ছিল বলে জানায় তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft