1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

জেএমবির ৫ সদস্য আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ১ জুন, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জেএমবি’র ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার দিবাগত রাত ৪টার দিকে র‌্যাব-১৪ এর সিপিএসসি এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, মনোয়ার হোসেন মাজন (২৪), সানোয়ার হোসেন সাজন (২৪), মোঃ শফিকুল ইসলাম (৪৩), মো. মোস্তফা (৩০), আব্দুস সামাদ (৪০)।

আটকৃত সকলের বাড়ি মুক্তাগাছা উপজেলায়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেটসহ বিভিন্ন উগ্রবাদী ভিডিওসহ ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার নালীখালী গ্রামের জনৈক আনাম এর বাড়িতে অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র এই ৫ সদস্যকে আটক করে।

র‌্যাব-১৪ এর এএসপি তফিকুল আলম জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের জেএমবি’র সমর্থক এবং সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছে।

আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন ইসলামি মুফতির বয়ান শুনতো এবং এসব শুনে তারা উগ্রবাদের প্রতি উদ্ভুদ্ধ হয় ও জেএমবি এর সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে।

তারা একই চিন্তা-চেতনার অধিকারী হওয়ায় তাদের মধ্যে একে অপরের সাথে অল্প সময়ের মধ্যে সখ্যতা গড়ে ওঠে এবং উগ্রবাদের প্রতি আকৃষ্ট হয়ে নাশকতার প্রতি উদ্ভুদ্ধ হয় বলে জানান এএসপি।

এছাড়াও আসামিগণ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করত। সংগঠনের জন্য নিয়মিত চাঁদা (ইয়ানত) উত্তোলন করে সংগঠনের তহবিল সংগ্রহ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলো।

আটককৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft