1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনির নামে ফেসবুকে ভুয়া আইডি : থানায় জিডি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের হুইপ এবং গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনির নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগ পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ২২ জুন সোমবার হুইপের পক্ষে গাইবান্ধা সদর থানায় জিডি করেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি’র ব্যক্তিগত কর্মকর্তা আহমেদুর রহমান মন্ডল শরীফ।

জিডিতে উল্লেখ করা হয়, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপির নামে অজ্ঞাত ব্যক্তিরা ফেইসবুক আইডি খুলে মিথ্যা প্রচারণা এবং নানা রকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

জিডিকারী আহমেদুর রহমান মন্ডল শরীফ বলেন, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি’র নাম ব্যবহার করে ফেসবুকে যারা অপপ্রচার চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য গিনি’র সামাজিক ও রাজনৈতিক মর্যাদা অক্ষুন্ন রাখতে দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসা দরকার।’

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, থানায় একটি জিডি হয়েছে। এখন আমরা আইনগত ব্যবস্থা নেবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft