1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করল চীনা মেডিকেল টিম

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৭ বার পড়া হয়েছে

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ঢাকা সফররত চীনা মেডিকেল টিমের সদস্যরা আজ বুধবার (১০ জুন) অভিজ্ঞতা বিনিময় করেছেন।

এসময় চীনা মেডিকেল টিমের সদস্যরা কোভিড-১৯ ব্যবস্থাপনা সংক্রান্ত অভিজ্ঞতা ভাগাভাগির পাশপাশি ল্যাব পরিষেবাগুলোর সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বাস্তবসম্মত প্রস্তাবনা দেন।

বুধবার বিকেলে চীনা প্রতিনিধি দল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিদর্শন করবেন। এর আগে মঙ্গলবার চীনা প্রতিনিধি দলের সদস্যরা মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে যান। সেখানে তারা স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দিনভর আলোচনা করেন। এসময় বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি চীনা প্রতিনিধি দলের সদস্যদের কাছে তুলে ধরা হয়।

চীন থেকে কোভিড-১৯ রোগের সেবা দিতে দেশটির ১০ সদস্যের মেডিক্যাল টিম ৮ জুন ঢাকায় আসে। এ দলে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদরা রয়েছেন। চীনা মেডিক্যাল টিম বাংলাদেশে দু’ সপ্তাহ অবস্থান করবে। এসময় তারা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পরিদর্শন করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার ও পরীক্ষাকরণ কেন্দ্রগুলোতে কাজ করবেন। তারা করোনা ভাইরাস মহামারি নিয়ে আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন। চীনা মেডিক্যাল টিম দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন ও হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft