1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

গৌরীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ক্যাপ্টেন (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অপর ট্রাকের চালক লিটন মিয়া (৩০)।

শনিবার সকাল ৮ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের বাড়ি শেরপুর জেলায়। আহত চালকের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে।

স্থানীয় যুবক রিপন মিয়া জানান, সিলেট থেকে একটি পাথর বোঝাই ট্রাক উল্লেখিত স্থানে আসতেই বিপরীত থেকে আসা চিড়া ও মুড়ি বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে দুই ট্রাকের চালক গুরুতর আহত হয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে এসে তাদেরকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিড়া-মুড়ি বোঝাই ট্রাকের চালক ক্যাপ্টেন মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত চালক লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত চালক ক্যাপ্টেনের বাড়ি শেরপুর জেলায়। তার পরিবারের ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। ট্রাক দুইটি জব্দ করে থানায় আনা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft