1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এলাকাভিত্তিক ‘রেড জোন’ ঘোষণা

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কয়েকটি এলাকা রবিবার (১৪ জুন) রেড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল থেকে আগামী ১৪ দিনের জন্য এ আদেশ বলবাৎ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে, গোবিন্দগঞ্জ পৌরসভার পুরো ৬ নম্বর ওয়ার্ড এবং ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের আংশিক। এছাড়াও উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদিশপুর ও সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর (তরফকামাল) গ্রামের বেশ কয়েকটি বাড়ী।

স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন সাপেক্ষে রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মজিদুল ইসলাম এ ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে। সোমবার থেকে আগামী ১৪ দিনের জন্য এ আদেশ বলবাৎ থাকবে। এই ১৪ দিনের পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো জানান, রেড জোন ঘোষিত এলাকার কোন ব্যক্তি ঘর থেকে বের হতে পারবেন না। ওই এলাকার কেউ বাইরে কিংবা বাইরের এলাকার কেউ ওই এলাকায় আসা যাওয়া করতে পারবে না। তবে রেড জোনের আওতামুক্ত থাকবে সাংবাদিকসহ জরুরী সেবায় নিয়োজিত ব্যক্তি, সরকারি ও ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, কাঁচাবাজার, শাকসবজি, মাছ-মাংস, মুদি ও ঔষধের দোকান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft