1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

কুপ্রস্তাবে ‘না’, গৃহবঁধুর ছেলে-ভাতিজাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

কুপ্রস্তাবে রাজি না হওয়ায়,গৃহবঁধুর ছেলে ভাতিজাকে চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে।

গত ২২ মে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনাটি প্রকাশ না করতে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর ভুক্তভোগী পরিবারটি সুযোগ পেয়ে গত শুক্রবার (৫ জুন) পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে নির্যাতনের শিকার সুমনের মা ও কামরুলের ফুফু সরিফা খাতুন। এরপর ঘটনাটি জানাজানি হয়। নির্যাতনের শিকার দুই কিশোর হলো- সুমন ও তার মামাতো ভাই কামরুল।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলায় সেনগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম, মোতালেব আলীসহ আরও সাত জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোতালেব আলী তার প্রতিবেশী গৃহবধূ সরিফা খাতুনকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না দেওয়ায় চুরির অপবাদ দিয়ে গত ২২ মে স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম, মোতালেব আলীসহ আরও সাত জন মিলে সরিফা খাতুনের ছেলে সুমন ও তার ভাতিজা কামরুল ইসলামকে আটক করে।

এরপর তারা একটি শালিস বৈঠকের আয়োজন করে। শালিস বৈঠকে হাত-পা বেঁধে ওই দুই কিশোরকে ব্যাপক মারধর করে ইউপি সদস্যসহ তার সহযোগীরা। সেই ঘটনা মোবাইলেও ধারণ করে রাখে তারা। পরে ভিডিওটি গৃহবধূ সরিফা খাতুনকে দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করে।

চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তার সহযোগীরা গৃহবধূকেও মারধর করে ও শ্লীলতাহানীর চেষ্টা চালায়। সে সময় তারা গৃহবধূর বাড়ি থেকে একটি গরু নিয়ে যায়। এরপর তারা ওই পরিবারটিকে অবরুদ্ধ করে রাখে।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য সদস্য জহিরুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এক পর্যায়ে তিনি ফোনটি বন্ধ করে রাখেন।

সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। এটি খুবই নিন্দনীয় কাজ। এর বিচার হওয়া দরকার। তবে আমার কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। আমি নিজ উদ্যোগে ইউপি সদস্য জহিরুল ইসলামকে কয়েকবার ফোন দিয়েছি। তবে তিনি ফোন রিসিভ করেননি। লোক পাঠিয়ে তাকে যোগাযোগ করতে বলেছি, এরপরও তিনি যোগাযোগ করেননি বা ফোন ব্যাক করেননি।’

নির্যাতিত পরিবারটির সাথে যোগাযোগ করেছিলেন কি না জানতে চাইলে চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমি তাদের সাথে যোগাযোগ করার আগেই একটি মামলা হয়েছে। সেক্ষেত্রে পরিবারটির সাথে যোগাযোগের আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করিনি।’

এদিকে মামলা দায়েরে সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, ‘মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft