1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

কাশ্মীরে ২৫ হাজার অ-কাশ্মীরিকে নাগরিকত্ব দিল বিজেপি সরকার

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ৯ মাস পর সেখানে প্রায় ২৫ হাজার অ-কাশ্মীরিকে নাগরিকত্ব সনদ দিল ক্ষমতাসীন বিজেপি সরকার।

এর ফলে সেখানে এখন থেকে অ-কাশ্মীরিরাও স্থায়ী বসতি গড়তে পারবেন এবং সরকারি চাকরির সুযোগ পাবেন। খবর সংবাদ প্রতিদিনের

তবে সরকারের এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েছে কাশ্মীরের দুই প্রধান রাজনৈতিক দল।

তাদের অভিযোগ, এর মধ্য দিয়ে বিজেপি সরকার সেখানকার মুসলমান সংখ‌্যাগরিষ্ঠ জনসংখ্যার বিন্যাস পরিবর্তনের চেষ্টা করছে।

গত বছর আগস্ট মাসে ভারতের সংবিধানের ৩৫-ক ধারা ও ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের রাজ্য ও স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার।

বাতিল করা হয় কাশ্মীরের নাগরিকত্ব সুরক্ষা আইনও। এরপর প্রায় ২৫ হাজার অ-কাশ্মীরি স্থায়ী নাগরিকের সনদ পেলেন।

স্থায়ী নাগরিকত্ব পাওয়া এসব ভারতীয়দের মধ্যে বিহারের আইএএস অফিসার ও কৃষি উৎপাদন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি নবীন চৌধুরীও রয়েছেন।

কাশ্মীরের দুই প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির অভিযোগ, নতুন এই আইনকে হাতিয়ার করে দেশের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যের জনসংখ্যার বিন্যাস বদলানোর ছক করছে আরএসএস-এর নীতিতে চলা বিজেপি সরকার।

এর আগে জম্মু-কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল। সেই সংবিধান অনুযায়ী, বাইরের রাজ্যের কেউ ভূস্বর্গের স্থায়ী নাগরিক হতে পারতেন না। জমি, স্থাবর সম্পত্তির মালিকও হতে পারতেন না।

এখন থেকে কিছু শর্ত পূরণ করে ভারতীয়রা কাশ্মীরের নাগরিকত্বের জন্য তহশিলদারের কাছে আবেদন করতে পারবেন। শর্ত পূরণ করলে কাউকে এই সনদ দিতে কোনো কর্মকর্তা অকারণে দেরি করলে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft