1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবিতে গাইবান্ধায় সিপিবির অবস্থান কর্মসুচি পালণ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১৪২ বার পড়া হয়েছে

এনজিও ঋণের উপর কিস্তি আদায় বন্ধের সরকারি প্রজ্ঞাপন জারি উপেক্ষা করে ঋণ আদায়কারীদের শাস্তির দাবিসহ সকল প্রকার কৃষি ঋণের সুদ মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ১৪ জুন রবিবার সকালে শহরের ১নং ট্রাফিক মোড়ে সামাজিক দুরত্ব বজায় রেখে দাবি আদায়ে অবস্থান কর্মসুচি পালন করে পার্টির গাইবান্ধা জেলা কমিটির নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর মাষ্টার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাসের কারণে এনজিও থেকে ক্ষুদ্র ঋণ গ্রহনকারী নিম্ন আয়ের মানুষের আয় বন্ধ হয়ে গেছে। সরকার আগামী ৩০ জুন পর্যন্ত এনজিও ঋণের উপর কিস্তি আদায় বন্ধের সরকারি প্রজ্ঞাপন জারি করে। কিন্তু প্রজ্ঞাপন উপেক্ষা করে অনেক এনজিও ঋনের কিস্তি আদায় অব্যাহত রেখে ঋণ গ্রহীতাদের চাপ প্রয়োগ করে চলেছে। এতে করে নিম্নআয়ের মানুষেরা চরম বিপাকে পড়েছেন।

বক্তারা, এনজিও কিস্তি আদায়ের সরকারি নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানোসহ সকল প্রকার কৃষি ঋণের সুদ মওকুফের দাবি জানান। তারা বলেন, বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাস বিশ্বকে যখন গ্রাস করে চলেছে। তখন দেশব্যাপী এসব অসাধু এনজিও তাদের ঋণের সুদ আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে। বক্তারা এ সমস্ত এনজিওর মহাজনী কারবারের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থ গ্রহণের দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft