1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

এই কঠিন সময়ে বন্যার্তদের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার এই সংকটে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। আমি এই কঠিন সময়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।

আজ রবিবার (২৮ জুন) সরকারি বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট করে ওবায়দুল কাদের বলেন, অপরাধীর দলীয় পরিচয় কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেয়া হবে না। সরকার দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। শুধু স্বাস্থ্যখাতেই নয়, যে কোনও খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।

হাসপাতালসমূহের ব্যবস্থাপনা এবং সমন্বয় বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, করোনায় আক্রান্ত অনেক রোগী বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তাদের সেবা ও প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ পেতে টেলি-মেডিসিন সেবা ও হটলাইনে সেবার মান বাড়ানোর অনুরোধ করছি।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়। সরকার এ সংকটে এমন চর্চাকে নিরুৎসাহিত করে। সরকারি হাসপাতালসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করবো, বাছ-বিচার নয়, ধনী-গরিব নয়, বিত্তবান-বৃত্তহীন নয়। ভিআইপি-ননভিআইপি নয়, সকল রোগী সমান। আপনারা রোগীকে রোগী হিসেবে দেখবেন। কোনও ব্যবধান তৈরি করবেন না।

সড়কমন্ত্রী বলেন, বর্তমানে ৬৬টি ল্যাবে টেস্ট করোনা হচ্ছে। এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালসহ অন্যান্য সংশ্লিষ্টদের জনস্বার্থে পিসিআর ল্যাব স্থাপনে উদ্যোগ নেয়ারও আহ্বান জানাচ্ছি। রোগী চিহ্নিত করা গেলে সংক্রমণের বিস্তার রোধ আরও সহজতর হবে।

তিনি বলেন, করোনা এমন এক সংক্রমণ, কাছের মানুষকেও দূরে ঠেলে দেয়। মুহূর্তেই আপন মানুষ হয়ে যায় অচেনা। সন্তান বাবা-মাকে হাসপাতালে রেখে চলে যাচ্ছে। স্বামী স্ত্রীকে পথের পাশে রেখে চলে যাচ্ছে। আবার মৃত্যুর পর কেউ কাছে আসছে না, দাফন-কাফনের দায়িত্ব নিচ্ছে পুলিশ। পুরোটা জীবন প্রিয়জনের জন্য করে শেষ বিদায় নিচ্ছেন প্রিয় মানুষের স্পর্শহীনতায়, মমতার বন্ধনহীন।

ওবায়দুল কাদের বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলেছেন, মৃত্যুর তিন ঘণ্টা পর মৃতদেহ থেকে সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই। তাই বলবো- এ রোগ কোনও অভিশাপ নয়। নিজেকে সুরক্ষিত করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে; দাফন-কাফন কিংবা সৎকারে মৃতের স্বজনরা অংশ নিতে পারে। রোগীর প্রতি সহানুভূতিশীল হোন। সংক্রমণরোধে নিজেকে সুরক্ষিত করুন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft