1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

আসামে ভূমিধসে নিহত ২০

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের দক্ষিণাঞ্চলে ভূমিধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে আসামের বেশ কয়েকটি স্থানে ভূমিধসের এ ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আসামের দক্ষিণাঞ্চলের তিনটি জেলায় পৃথক ভূমিধসে তিন পরিবারের অন্তত ২০ সদস্য মারা গেছেন।

দক্ষিণ আসামের বারাক উপত্যকায় গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। এর মাঝেই মঙ্গলবার সেখানে একাধিক ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটেছে।

এনডিটিভি বলছে, ভূমিধসে দক্ষিণ আসামের কাচার জেলায় সাতজন, হাইলাকান্দি জেলায় সাতজন এবং করিমগঞ্জ জেলায় ৬ জন মারা গেছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft