1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

‘আমাদের অবশ্যই প্রকৃতির যত্ন নিতে হবে’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

প্রকৃতি সবার কাছে একটি পরিষ্কার বার্তা পাঠিয়েছে উল্লেখ করে সবাইকে প্রকৃতির যত্ন নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ‘মানব সমাজকে ভালো রাখতে হলে, প্রকৃতিকেও ভালো রাখতে হবে।’

এ জন্য বিশ্ব সম্প্রদায়কে পথ পরিবর্তন করতে হবে উল্লেখ করে জাতিসংঘ প্রধান বলেন, ‘আমরা যা ক্রয় এবং ব্যবহার করি আসুন তা পুনর্বিবেচনা করি।’

তিনি বলেন, ‘প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করে আমরা নিজেদেরই ক্ষতি করছি।’

‘প্রাকৃতিক আবাসস্থলের অবক্ষয় এবং জীববৈচিত্র্যের হ্রাস ত্বরান্বিত হচ্ছে। এর ফলে জলবায়ুর বিপর্যয় আরও খারাপের দিকে যাচ্ছে,’ যোগ করেন গুতেরেস।

তিনি বলেন, দাবানল, বন্যা, খরা এবং শক্তিশালী ঝড়গুলো আরও ঘন ঘন এবং তীব্রতর হচ্ছে। মহাসাগরগুলো উত্তপ্ত হচ্ছে এবং তাদের অম্লত্ব বাড়ছে। এর ফলেই সমুদ্রের তলদেশে প্রবালের উপনিবেশ ধ্বংস হচ্ছে।

‘এবং এখন, একটি নতুন করোনাভাইরাস হিংস্র হয়ে উঠেছে, যা মানুষের স্বাস্থ্য এবং জীবিকার ক্ষতি করছে,’ বলেন জাতিসংঘ মহাসচিব।

তিনি সবাইকে টেকসই অভ্যাস ও রীতি, কৃষিকাজ এবং ব্যবসায়িক মডেলগুলো অবলম্বন করারও আহ্বান জানান।

‘আসুন একটি সবুজ এবং পরিপুষ্ট ভবিষ্যতের অঙ্গীকার করি,’ বলেন গুতেরেস।

তিনি আরও বলেন, ‘উন্নততর পুনর্নির্মাণের জন্য প্রকৃতিকে আমাদের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।’

‘এ বিশ্ব পরিবেশ দিবস হোক প্রকৃতির সময়,’ যোগ করেন জাতিসংঘ প্রধান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft