1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

২৪ ঘন্টায় দেশে আক্রান্ত ২৫৪৫, মৃত্যু ৪০ জনের

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩০ বার পড়া হয়েছে

একদিনের নতুন রেকর্ড গড়ে করোনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২৫৪৫ জন।

এ যাবত কালের সর্বোচ্চ। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৫০ জনে।

আক্রান্তও রেকর্ড ছুঁইছুঁই। সারা দেশে ১১ হাজার ৮৭৬ নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ২ হাজার ৫৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ১৫৩ জন।

করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রবিবার (৩১ মে) দুপুরে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এতথ্য জানানো হয়।

বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৯ হাজার ৭৮১ জন।

নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২১.৪৩ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৮ শতাংশ।

বাংলাদেশে গত কিছুদিন করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা বাড়লেও আজ থেকে উন্মুক্ত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর চালু হয়েছে ট্রেনও।

আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে বাস ও বিমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft