1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ইউএনওর ত্রাণ তহবিলে বেক্সিমকোর এক লাখ টাকা অনুদান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনার প্রভাবে কর্মহীন শ্রমজীবি পরিবারের সাহাযার্থে গঠিত ইউএনওর ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দিয়েছে বেক্সিমকো গ্রুপের তিস্তা সোলার প্লান্ট লিমিটেড। বেক্সিমকো গ্রুপের তিস্তা সোলার পাওয়ার প্লান্ট কোম্পানির পক্ষ থেকে নগদ এক লাখ টাকা ইউএনওর ত্রাণ তহবিলে পৌঁছে দেয়া হয়। ৭ মে বৃহস্পতিবার বিকেলে ইউএনও কাজী লুতফুল হাসানের হাতে নগদ অর্থ তুলে দেন তিস্তা সোলার পাওয়ার প্লান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল (অব:) ফেরদৌস আজিজ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার তারাপুর ইউনিয়নের লাঠশালার চরে এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে বেক্সিমকো গ্রুপ। তিস্তার চরে এ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করায় এর নাম দেয়া হয় তিস্তা পাওয়ার প্লান্ট লিমিটেড। চলমান করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের সাহায্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক লাখ টাকার অনুদান দেয়া হয়। বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের নির্দেশে এ আর্থিক অনুদান পৌঁছে দেন প্রতিষ্ঠানটি। প্রায় ৫শ’ একর জমির উপর এখনো প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে আশপাশের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি বিদ্যুতের চাহিদা মেটানো যাবে। সেই সাথে এখান থেকে বিদ্যুত সাপ্লাই হবে বলেও জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে তিস্তা সোলার পাওয়ার প্লান্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল (অব) ফেরদৌস আজিজ বলেন, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ইউএনওর ত্রাণ তহবিলে নগদ এক লাখ টাকার আর্থিক অনুদান পৌঁছে দেই। আমরা এ উপজেলার মানুষের জন্য আরো সাহায্য অব্যাহত রাখবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft