1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সাদুল্লাপুরে দূর্বত্তদের দেয়া আগুনে ১৪টি খড়ের গাদা ও ৪টি বসতবাড়ী পুড়ে ছাই

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের তরফআল গ্রামে গত সোমবার (১৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে একে একে ১৪টি খড়ে গাদায় আগুন লাগিয়ে দিয়েছে দূর্বত্তরা। আগুনে এই ১৪টি খড়ের গাদা মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়। তারমধ্যে একটি খড়ের গাদার আগুন থেকে পুড়ে যায় ৪টি পরিবারের বসতবাড়ী। এদিকে একই দিন রাত ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলা সদরের পশ্চিমপাড়ায় একটি পরিবারের বসতবাড়ী আগুনে পুড়ে যায়।

আগুনে বসতবাড়ী পুড়ে যাওয়া নিঃস্ব পরিবারগুলো হল, উপজেলার ভাতগ্রামের তরফআল গ্রামের মোছা. অমিছা বেওয়া, ফারুক মিয়া, আশাদুল হক জলে মিয়া ও মাজেম মিয়ার পরিবার এবং উপজেলা সদরের পশ্চিমপাড়ার দিনমজুর ছাইদার মিয়ার পরিবার।

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম রেজাওনুল ইসলাম বাবু জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওই গ্রামের ১৪টি খড়ের গাদায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে ওই ১৪টি খড়ের গাদা পুড়ে যায়। এছাড়া আশাদুল হক জলে মিয়ার খড়ের গাদার আগুন মুহুর্তে ছড়িয়ে পরে ৪টি পরিবারের বসতবাড়ীর ৭টি ঘর, আসবাবপত্র, ধান-চাল ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ নগদ লক্ষাধিক টাকা আগুনে পুড়ে যায়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী সমবেতভাবে দেড়ঘন্টা চেষ্টা করে রাত ৩ টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, এতে ওই চার পরিবারের প্রায় ৮/১০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী-পরিচালক আমিনুল ইসলাম জানান, উপজেলা সদরের পশ্চিমপাড়ার মার্কাস মসজিদের পাশে দিনমজুর ছাইদার মিয়ার বাড়িতে রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে সেই আগুন ছড়িয়ে পরে তার তিন ঘর, আসবাবপত্র ও ১ ছাগলসহ সবকিছু পুড়ে যায়। পরে খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে। এতে তার দুই লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা জানান, ভাতগ্রামের অগ্নিকান্ডের বিষয়টি শুনেছি। কিন্তু ইউপি চেয়ারম্যান কিংবা ক্ষতিগ্রস্থ কেউ জানাননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft