1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার শুভেচ্ছা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩২ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার সংসদ সদস্য হিসেবে পাঁচ দশক পূরণ করায় দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ মে) টেলিফোনে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান ও তার সুস্বাস্থ্য কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে শুভেচ্ছা বিনিময়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ দিন সকালে কলোম্বোয় মাহিন্দা রাজাপক্ষের বাড়িতে গিয়ে ফুল দিয়ে আসেন সেখানে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ।

রিয়াজ হামিদুল্লাহ জানান , শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেয়া শুভেচ্ছা স্মারক পৌঁছে দেয়া হয়েছে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাহিন্দা রাজাপক্ষকে জানানো হয়, তিনি শুধু শ্রীলঙ্কারই নয়, দক্ষিণ এশিয়ার এক অনন্য নেতা। বিশেষ করে শ্রীলঙ্কার জনগণের জন্য মাহিন্দা রাজাপক্ষের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

১৯৭০ সালে মাত্র ২৪ বছর বয়সে বাবা ডি এ রাজাপক্ষের নির্বাচনী এলাকা হাম্বানটোটা জেলার বেলিআট্টা আসন থেকে মাহিন্দা রাজাপক্ষে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে কম বয়েসী পার্লামেন্ট সদস্য তিনি।

২০০৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরের এক দশক তিনি ক্ষমতায় ছিলেন। গত বছরের নভেম্বরে ছোট ভাই গোতাবায়া রাজাপক্ষে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্বে আনেন। অবশ্য এর আগে ২০০৪ সালে প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা এবং ২০১৮ সালে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার শাসনামলে স্বল্পতম সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মাহিন্দা রাজাপক্ষে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft