1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

রাজাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ,লাশ নিয়ে বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। ওই ইউপি সদস্যের বিচার দাবিতে মরদেহ নিয়ে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে গৃহবধূর স্বজনরা।

শুক্রবার বিকেলে বিক্ষোভকালে পুলিশ বিচারের আশ্বাস দিলে পরে মরদেহ গৃহবধূর বাবার বাড়িতে দাফনের জন্য নিয়ে যায় স্বজনরা।

পুলিশ ও গৃহবধূর স্বজনরা জানায়, রুনা লায়লা (২৬) নামের ওই নারী রাজাপুর উপজেলার শুক্তাগড় সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কুদ্দুস হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্বামীর বাড়িতে রাজাপুরের উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে নিজ শয়ন কক্ষ ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূ দুই সন্তানের মা এবং একই উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহশংকর এলাকার মো. নুর হোসেন গাজীর মেয়ে। ইউপি সদস্য কুদ্দুসের শ্বশুরবাড়ির সঙ্গে তার সম্পর্ক ভাল না থাকায় বাবার বাড়িতে গৃহবধূর যাতায়াত বন্ধ ছিল।

ইউপি সদস্য কুদ্দুসের দাবি স্ত্রী রুনা লায়লা তার কাছে বাবার বাড়ি যাওয়ার আবদার করে। এতে কুদ্দুস স্ত্রীকে ধমক দিয়ে ঘরের বাইরে যায়। কিছুক্ষণ পরে ঘরে ফিরে শয়নকক্ষে স্ত্রীকে ওড়না গলায় জড়িয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এদিকে বিক্ষোভকালে রুনা লায়লার স্বজনরা জানায়, দীর্ঘ ধরে ইউপি সদস্য কুদ্দুস রুনা লায়লাকে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করে আসছে। বৃহস্পতিবারও তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন। পরে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

এদিকে মরদেহ নিয়ে বিক্ষোভের খবর পেয়ে পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে মরদেহ নিয়ে স্বজনরা বাড়ি ফিরে যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft