1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মালয়েশিয়া থেকে ফিরলেন ১৬০ বাংলাদেশি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ২৬ বার পড়া হয়েছে

পররাষ্ট্র মন্ত্রণালয়, মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)-এর উদ্যোগে মালয়েশিয়ায় আটকে পড়ে থাকা ১৬০ জন বাংলাদেশিকে বুধবার দেশে ফিরিয়ে এনেছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান জিডি অ্যাসিস্ট।

চলমান করোনা মহামারীতে মালয়েশিয়াতে আটকে পড়া বাংলাদেশিদের এটিই প্রথম এবং বৃহত্তম প্রত্যাবর্তন প্রক্রিয়া। একটি মৃতদেহসহ ১৬০ জন বাংলাদেশিকে নিয়ে একটি বিমান ঢাকায় পৌঁছে।

আটকে পড়া বাংলাদেশিদের দেশে নিয়ে আসা চার্টার ফ্লাইটটি দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত মাসে জিডি অ্যাসিস্টের সহযোগিতায় ব্যাংকক থেকে ফিরিয়ে আনা বাংলাদেশিদের মত এবারের ফ্লাইটেও ১৬০ জন বাংলাদেশির সঙ্গে একটি মৃতদেহ এসেছে।

গত কয়েক সপ্তাহ ধরে মালয়েশিয়ায় আটকে থাকা বাংলাদেশিরা দেশে ফেরত আসার জন্য মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করে। জিডি অ্যাসিস্ট মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে এই বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ শুরু করে।

এ ব্যাপারে জিডি অ্যাসিস্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, জিডি অ্যাসিস্ট গর্বিত যে এই করোনা-বিড়ম্বনার সময়কালে আটকা থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে সক্ষম হয়েছে।

বিভিন্ন কর্তৃপক্ষের তাৎক্ষণিক সমর্থন ও সহায়তার জন্য, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় (এমওএফএ), মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন, এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে (সিএএবি) তিনি ধন্যবাদ জানান।

মঈনউদ্দীন আহমেদ আরও বলেন, আটকে পড়া দেশবাসীকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের পরে জিডি অ্যাসিস্ট কুয়ালালামপুরের দুইটি বিখ্যাত হাসপাতালে সমস্ত যাত্রীদের কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষা করার ব্যবস্থা করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft