1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ছাড়ালো

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ মে, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে। সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে ২ লাখ ৪৪ হাজার ১০২ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৭১ হাজার ৭৭৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ১৪ হাজার ১৬৪ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৫৬ হাজার ১৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৭ হাজার ২২৪ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭১০ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৯ হাজার ৩২৮ জন।

তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ১৩১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৬০ জন।

এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬৭ জন। ফ্রান্সে করোনায় ২৪ হাজার ৫৪৯ জনের মৃত্যু ও ১ লাখ ৬৭ হাজার ৩৪৬ জন আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৭৫ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft