1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিনামূল্যে সবজিসহ-নিত্যপণ্য দিচ্ছে সেনাবাহিনী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন দিনমজুর, দরিদ্র মানুষদের তালিকা তৈরি করে তাদের বিনামূল্যে সবজিসহ নিত্যপণ্য দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

প্রতিদিন তালিকাভুক্ত এক হাজার পরিবার মাত্র ১ মিনিট অবস্থান করে বিনামূল্যে সবজিসহ নিত্যপণ্য নিতে পারবেন সেনাবাহিনীর ‘১ মিনিটের বাজার’ থেকে। এই কার্যক্রম চলবে এক মাস।

নগরীর ওয়াসা মোড় এলাকার জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে এক হাজার পরিবার এক মিনিটের বাজার থেকে বিনামূল্যে সবজি এবং নিত্যপণ্য নিয়ে যেতে পারে।

বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলে এক মিনিটের বাজার। তালিকায় থাকা আশপাশের এক হাজার দরিদ্র পরিবার ওই বাজারে এসে তাদের পছন্দের সবজি বাসায় নিয়ে যান।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনসট্রাকশন বিগ্রেড বাজারটি পরিচালনা করছে। সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ড, রাউজানসহ বিভিন্ন উপজেলার কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজি কিনে এই বাজারে নিয়ে আসা হয়।

তালিকাভুক্ত পরিবারগুলো এই বাজারে এসে এক মিনিট অবস্থান করে তাদের পছন্দমতো সবজি ও পণ্য নিয়ে যেতে পারে।

সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এই বাজার থেকে পণ্য নেয়ার জন্য তালিকাভুক্ত পরিবারগুলোকে একটি টোকেন দেয়া হয়। বাজারে ঢোকার সময় তারা সেই টোকেন দেখিয়ে পছন্দের সবজি বিনামূল্যে নিয়ে যেতে পারেন।

তিনি আরও জানান, এক মাস ধরে প্রতিদিন এক হাজার পরিবারকে এই সেবা প্রদান করা হবে। এই বাজারপর্যায়ক্রমে নগরীর প্রতিটি এলাকায় যাবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft