1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

‘বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পেলেই শাস্তি’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৮৪ বার পড়া হয়েছে

কোনো ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আজ সোমবার সতর্ক করেছেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী মো. তাজুল ইসলাম।

মন্ত্রী বলেছেন, ‘আমরা জানি, এডিস মশা আবাসিক, অনাবাসিক ভবনে বংশবিস্তার করে। বিশেষ করে নির্মাণাধীন ভবন আমাদের জন্য হুমকিস্বরূপ। এজন্য আমরা সর্বসাধারণের কাছে বিভিন্নভাবে বিষয়টি অবহিত করেছি। কোনো ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে ঘোষণা দেওয়া হয়েছিল। এটা খুব দুঃখজনক যে, বারবার সতর্ক করা সত্ত্বেও নির্মাণাধীন বাড়ির মালিকরা সচেতন হচ্ছে না। তারা মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এজন্য আমি কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিচ্ছি।’

ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে চলমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) পরিদর্শন করেন মন্ত্রী তাজুল ইসলাম এবং মেয়র মো. আতিকুল ইসলাম। রাজধানীর বারিধারায় তাঁরা চিরুনি অভিযান পরিদর্শনে আসেন।

এ সময় তারা বারিধারায় ৯ নম্বর পার্ক রোডের একটি নির্মাণাধীন ভবনে বিপুল এডিস মশার লার্ভার খোঁজ পান। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এডিস মশার লার্ভা পাওয়ার কারণে আমরা এরইমধ্যে অনেক ভবন মালিককে আর্থিক জরিমানা করেছি, তবে এখন সময় এসেছে তাদের সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার।’

মেয়র ঢাকাবাসীর প্রতি তিন দিন পরপর জমে থাকা পানি ফেলে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যারা ভবন তৈরি করছেন তারা অনেক টাকার মালিক। কিন্তু তাদের অবহেলার জন্য আমরা সবাই ঝুঁকিতে আছি। মেয়র শহরবাসীর প্রতি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানিয়ে বলেন, এতে আপনি নিজে, আপনার পরিবার, সমাজ, শহর ও রাষ্ট্র সুরক্ষা পাবে।

ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে আজ সোমবার চিরুনি অভিযানের তৃতীয় দিনে মোট এক হাজার ৩৪৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন বাড়ি, প্রতিষ্ঠান, স্থাপনা, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত জায়গায় এডিসের লার্ভা পাওয়া যাওয়ায় সাতটি মামলায় মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।

১৬ মে থেকে চলমান চিরুনি অভিযান এবং গত ১০ মে থেকে শুরু হওয়া মোবাইল কোর্টের মাধ্যমে আজ পর্যন্ত সর্বমোট দুই লাখ ৩৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft