1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বাংলাদেশিসহ ৫ লাখ ৬০ হাজার অভিবাসীকে বৈধতা দিলো ইতালি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি সাধিত হওয়ার পর এবার অবৈধভাবে বসবাসকারী প্রায় ৫ লাখ ৬০ হাজার অভিবাসীকে বৈধতা দিয়েছে ইতালি সরকার। মূলত করোনা মহামারিতে সৃষ্ট কর্মী সংকট কাটিয়ে উঠতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে দেশটিতে থাকা কয়েক হাজার অবৈধ বাংলাদেশিও সুবিধা পাবেন।

ইতালি সরকার দেশটির পার্লামেন্টে গত বুধবার এ সংক্রান্ত একটি বিল পাস করেছে।

এ বিল পাস করার মধ্য দিয়ে দীর্ঘ ৮ বছর পর অবৈধ অভিবাসীদের বৈধকরণে ইতালি সরকার এমন সিদ্ধান্ত নিলো। এসব অবৈধ অভিবাসীরা আগামী ৬ মাস ইতালিতে বসবাস ও কাজ করার সুযোগ পাবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে টানা ৪৫ দিন চলবে আবেদন গ্রহণ প্রক্রিয়া। কৃষি, মৎস, পশুপালন, বন-বিভাগ, বাসাবাড়ির কাজ, বৃদ্ধদের সেবাদানের সঙ্গে যারা এতদিন যুক্ত ছিলেন তারা বৈধতার আওতায় আসবেন।

কর্মীরা যার অধীনে কাজ করছেন তাকে ৪০০ ইউরো জমা দিয়ে বৈধকরণের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি বৈধতা হারানো কর্মীরা ১৬০ ইউরো জমা দিয়ে আবারও বৈধতার জন্য আবেদন করতে পারবেন।
ওইসব কর্মীদের সরকার ৬ মাসের স্টে পারমিট দেবে। আর এই ৬ মাসের মধ্যেই তাদের কাজ খুঁজে নিতে হবে। এরপর থেকে তারা স্বাভাবিক বৈধতা পাবেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইতালি সরকারের এমন সিদ্ধান্তকে অভিনন্দিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft