1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে, ঘুমন্ত মা ও মেয়ে নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ মে, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কুড়ে ঘরে ঢুকে পড়ায় ঘুমন্ত মা ও মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী আতেজান বেওয়া (৭০) ও তার স্বামী পরিত্যাক্তা মেয়ে কাতুলী বিবি (৪৫)।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইন্সপেক্টর সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হেলাল নামে এক দিনমজুর নন্দীগ্রামের ওমরপুর এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জমিতে কুড়ে ঘর তোলেন। সেখানে ছেলের সঙ্গে কাতুলী বিবি এবং তার মা আতেজান বেওয়া বসবাস করতেন।

শুক্রবার পঞ্চগড় ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৩৫) পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়।

এ সময় ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে দিনমজুর হেলালের কুড়ে ঘরের ওপর গিয়ে পড়ে। এতে ট্রাকচাপায় ঘরে থাকা ঘুমন্ত আতেজান বেওয়া ও তার মেয়ে কাতুলী বিবি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাক সরিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেন।

দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) আটক করা হয়েছে।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft