1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রবাসে করোনায় প্রাণ গেল ৪৫০ বাংলাদেশির

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ মে, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

প্রবাসে করোনায় মৃত্যুর মিছিল এখনও থামেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় সাড়ে চারশো বাংলাদেশি করোনায় মারা গেছেন। এরমধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার। যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ২২৮ জন। ব্রিটেনে প্রাণ দিয়েছেন ১৩০ জন বাংলাদেশি। ওল্ড হোম বা কেয়ার হাউজের হিসাবের অন্তর্ভুক্ত নয়। সৌদি আরবে মারা গেছেন একজন চিকিৎসকসহ ৫৩ জন। ইতালিতে নয়জন, কানাডায় সাতজন, সংযুক্ত আরব আমিরাতে ছয়, স্পেনে পাঁচ, কাতারে চার, কুয়েতে তিন, সুইডেনে দুই, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় একজন করে মারা গেছেন।

সিঙ্গাপুরে সাড়ে ছয় হাজার বাংলাদেশি আক্রান্ত হলেও এখন পর্যন্ত মৃত্যুর কোন খবর নেই। কাতারে এক হাজারেরও বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। একই অবস্থা স্পেনে। কয়েকশো বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। ঢাকায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। এসময় মারা গেছেন পাঁচ জন। সর্বমোট মারা গেছেন ১৭৫ জন। স্বাস্থ্য দপ্তরের অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮২৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। ওদিকে দেশব্যাপী শত শত স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন জানান, চিকিৎসকসহ প্রায় নয়শো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।

কী কারণে স্বাস্থ্যকর্মীরা এত ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন জানতে চাইলে এই সংবাদদাতাকে বিএমএ’র প্রেসিডেন্ট বলেন, শুরুতে স্বাস্থ্যকর্মীরা অনেকটা খালি হাতে করোনা যুদ্ধে নেমে পড়েছিলেন। বলতে পারেন- ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো। এখন অবস্থার পরিবর্তন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। চিকিৎসকরা বলছেন, মানুষের মধ্যে করোনার লক্ষণ গোপন রাখার প্রবণতা বেশী। কে প্রকৃত রোগী, কে সম্ভাব্য রোগী তা জানা সম্ভব হচ্ছেনা। পিপিই’র মান নিয়েও সংশয় এবং বিতর্ক ছিল।

স্বাস্থ্যকর্মীদের পরে রয়েছে পুলিশের স্থান। এ পর্যন্ত ৭৪১ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন পুলিশ সদস্য। সিলেটে শনিবার করোনার উপসর্গ নিয়ে একজন পুলিশ সদস্য মারা গেছেন। করোনা ভাইরাস মোকাবেলায় ছুটির মেয়াদ আগামী ১৫ই মে পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে জনপ্রসাশন মন্ত্রণালয়। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ওদিকে করোনা ভাইরাসে যখন বাংলাদেশ একদম কাবু ঠিক সে মুহূর্তে জামায়াতে ইসলামীর সংস্কার পন্থীরা ‘আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’ নামে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে সাবেক সচিব ও জামায়াত থেকে পদত্যাগকারী এএফএম সোলাইমান চৌধুরীকে আহ্বায়ক ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুজিবর রহমান মঞ্জুকে সদস্য সচিব করে ২২২ সদস্যের একটি আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে।-ভয়েস অব আমেরিকা (আমেরিকা)

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft