1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রকৌশলী দেলোয়ারকে হত্যাকারী সহকর্মীসহ তিনজন গ্রেফতার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৭) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন (৫০) হত্যা মামলায় তার সহকর্মীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে খুন করা হয়।

গ্রেফতাররা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সেলিম হোসেন, গাড়িচালক হাবিব ও ভাড়াটে খুনি শাহিন হাওলাদার।

এদের মধ্যে গাড়িচালক হাবিব ও শাহিন হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর সহকারী প্রকৌশলী সেলিম হোসেনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২১ মে) এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুজ্জামান সরদার।

গত ১১ মে সকাল সাড়ে ৯টার দিকে মিরপুরের বাসা থেকে অফিসের উদ্দেশে বের হন প্রকৌশলী দেলোয়ার। তখন ওই ভাড়া করা হাইস গাড়িতে দেলােয়ারকে উঠিয়ে পাশে বসেন হত্যার পরিকল্পনাকারী সহকারী প্রকৌশলী সেলিম। এরপর ভাড়াটে খুনি শাহিন দেলােয়ার হােসেনের ঠিক পেছনের সিটে বসে তার গলায় রশি পেঁচিয়ে টান দেন। সেলিম নিজে দেলােয়ারকে চেপে ধরেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর উত্তরা ১৭ নম্বর সেক্টরে খালি প্লটে রাস্তার পাশে মরদেহ ফেলে দিয়ে চলে যান।

ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। গত ১১ মে বিকেল ৪টায় উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা একটি মরদেহ পাওয়া যায়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জানা যায় মৃত ব্যক্তি দেলােয়ার হােসেন (৫০) গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৭)।

ওই ঘটনায় নিহতের স্ত্রী মােছা. খােদেজা আক্তার (৪২) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সহকর্মী সহকারী প্রকৌশলী সেলিম হোসেনসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর উত্তরা বিভাগ পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী খুন করা হয় প্রকৌশলী দেলোয়ারকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft