1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিপিই, সার্জিক্যাল মাস্কে কর অব্যাহতি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক (ফেস মাস্ক)-এর উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ কর হতে অব্যাহতি পাবেন উৎপাদক, ব্যবসায়ী ও যোগানদাররা।

বুধবার এ কর অব্যাহতি দিয়ে নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দিন সই করা নির্দেশনায় বলা হয়েছে, যেহেতু বর্তমানে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চলতি বছরের ২২ মার্চ প্রজ্ঞাপন (এসআরও নং-৯২-আইন/২০২০/৬৯/কাস্টম) জারি করে আমদানি পর্যায়ে পিপিই-সহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক-কর অব্যাহতি প্রদান করে নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, করোনা রোগীদের চিকিৎসা প্রদানের জন্য ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট সকলের মানসম্মত পিপিই ও সার্জিক্যাল মাস্ক পরিধান করতে হয়। তাছাড়া করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আগামী দিনগুলোতে দেশে প্রচুর পরিমাণ পিপিই ও সার্জিক্যাল মাস্কের প্রয়োজন হতে পারে। যা এ ধরনের দুর্যোগকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সেহেতু জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১২৬-এর উপধারা ৩-এ দেওয়া ক্ষমতাবলে বৈশ্বিক মহামারির দুর্যোগকালীন সময়ে পিপিই এবং সার্জিক্যাল মাস্কের ক্ষেত্রে উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দিচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft