1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

পরিস্থিতি অনুকূল না হলে এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতি অনুকূল না হলে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুকূল পরিস্থিতি তৈরি হলে দুই সপ্তাহের সময় দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে।’

রবিবার (৩১ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরার সময় এ কথা বলেন।

এ সময় আসন্ন এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার কথা ছিল। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি, কিন্তু করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ এই পরীক্ষায় অংশ নেবে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী। পুরোপুরি গণপরিবহন চালু হতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু তা সম্ভব নয়। এতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বাড়াতে হবে এবং এর সঙ্গে আনুষঙ্গিক সব ব্যবস্থা করতে হবে। তারপরও পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থেকে যাবে। কোনওভাবেই এই ঝুঁকি নেওয়া সম্ভব নয় বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ‘পরিস্থিতি আরও অনুকূল না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। যখনই আমরা মনে করবো— পরীক্ষা নেওয়ার পরিস্থিতি তৈরি তখনই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft