1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

পণ্যবাহী গাড়িতে যাত্রী না তুলতে হুঁশিয়ারি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

করোনা মহামারির কারণে সরকার ঘোষিত লকডাউন চলছে। বন্ধ রয়েছে গণ পরিবহন সেবা। স্কুল কলেজ আগেই ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাড়ীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন টানজিট পয়েন্টে রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। প্রশাসনের চোখ এড়িয়ে বিভিন্ন পরিবহন ও পণ্যবাহী ট্রাকে করে তারা বাড়ির পথে পাড়ি জমাচ্ছেন। কেউ বা পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা হচ্ছেন।

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন না করতে সংশ্লিষ্টদের হুঁশিয়ার করেছে সরকার। ঈদকে সামনে রেখে গত কিছুদিন ধরে ঢাকা থেকে লোকজনের বিভিন্ন জায়গায় যাওয়ার প্রবণতা দেখা যাওয়ার পর নিষেধাজ্ঞার কথা ফের স্মরণ করিয়ে দেওয়া হলো।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে আজ বলা হয়, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা হলে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে সরকার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে আরও বলা হয়, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা থাকার পরও কৌশলে যাত্রী পরিবহন চলছে। সড়ক পরিবহন আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, সাধারণ ছুটির ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এক আদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ৩০মে পর্যন্ত বর্ধিত করে এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবেনা মর্মে নিষেধাজ্ঞা আরোপ করে।

এর আগে গার্মেন্টস ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান খুলে দেয়ায় ঢাকার দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারে ঢাকামুখি মানুষের ঢল নেমেছিল। ঈদুল ফিতর সামনে রেখে দক্ষিণাঞ্চলের ২৩ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর ফলে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঘরে ফেরা যাত্রীদের চাপ বেড়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft