1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশবাসীকে মনে সাহস রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ মে, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে সৃষ্ট সংকট কেটে যাওয়ার আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে মনে সাহস রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিরাট ধাক্কা লেগেছে, বাধা এসেছে। তবে আশা করি বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে।’

আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পক্ষে এসব অনুদান গ্রহণ করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তার কার্যালয়ের (পিএমও) সঙ্গে সংযুক্ত ছিলেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘অসুখ-বিসুখে চিকিৎসার পাশাপাশি মনের জোর ও আত্মবিশ্বাসের কারণে অনেকটা সুস্থ হওয়া যায়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দিয়েছে, সবাইকে সেটা মেনে চলতে হবে। মেনে চলতে পারলেই সুরক্ষিত থাকা যাবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, কোনো বড় জায়গায় একসঙ্গে না হওয়া– এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। সংক্রমিত না হওয়ার দিকে দৃষ্টি দিতে হবে।’

আতঙ্কিত হয়ে অনেকেই করোনা আক্রান্তদের সঙ্গে অমানবিক আচরণ করেছেন। এ নিয়ে খেদ প্রকাশ করে সরকারপ্রধান বলেন, ‘পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাকে দূরছাই করা বা দূরে ঠেলে দেওয়া ঠিক না।’

করোনার কারণে বিশ্বব্যাপী যে সমস্যা তৈরি হয়েছে তাও ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আজ দেশের আরও ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তি অনুদান প্রদান করেন। প্রধানমন্ত্রী এ সময় করোনা সংকট মোকাবিলায় সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসায় এসব প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তিকে ধন্যবাদ জানান।

এর আগেও কয়েক ধাপে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিবর্গ অনুদান প্রদান করেন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft