1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ

দক্ষিণ সুদানের ১০ মন্ত্রী করোনায় আক্রান্ত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ সুদানের ১০ জন মন্ত্রী। বর্তমানে তাঁরা সবাই সেলফ আইসোলেশনে আছেন। সুদানের তথ্যমন্ত্রী মিকাইল মাকুয়েই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত তাঁরা সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি।

আক্রান্ত মন্ত্রীরা সবাই করোনা প্রতিরোধে টাস্কফোর্সের সদস্য ছিলেন। একমাত্র স্বাস্থ্যমন্ত্রী ছাড়া টাস্কফোর্সের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন।

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরও করোনায় আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে তথ্যমন্ত্রী সেটি নাকচ করে দিয়েছেন। বলেছেন, প্রেসিডেন্ট সুস্থ্য আছেন এবং নিজ বাসায় থেকে দাপ্তরিক কাজকর্ম করছেন।

কয়েকদিন আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসার এবং তার স্ত্রী প্রতিরক্ষামন্ত্রী অ্যাঞ্জেলিনা টিনিও করোনায় আক্রান্ত হন। টাস্কফোর্সের আক্রান্ত এক সদস্যের সংস্পর্শে এসে তারা কোভিড-১৯ পজিটিভ হন।

এদিকে মন্ত্রীদের কয়েকডজন দেহরক্ষী ও কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দক্ষিণ সুদানে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ৫৬৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৬ জন।

সূত্র- রিজন উইক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft