1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

তিনদিনের মধ্যেই পাওয়া যাবে করোনার ওষুধ রেমডিসিভির: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৯ বার পড়া হয়েছে

করোনার ওষুধ রেমডিসিভির আগামী দুই তিন দিনের মধ্যে হাতে পাওয়া যাবে যা বাংলাদেশে উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার রাজধানীর কলাবাগানে আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেডিকেটেড ২০০ বেডের করোনা ইউনিটের উদ্বোধনী আয়োজনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নত অনেক দেশগুলোয় এই মহামারি সামাল দিতে পারেনি। লাখ লাখ মৃত্যু এবং আক্রান্ত। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমাদের টেস্টিং ফ্যাসিলিটি বাড়ানো হয়েছে। আমাদের চেষ্টা হলো আগামী অল্পদিনের মধ্যে ল্যাব সংখ্যা বাড়ানো। এ মাসের মধ্যেই টেস্ট ফ্যাসিলিটি ১০ হাজারের উপরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, আমার সব সময় মানুষকে সচেতন করার চেষ্টা করছি। কিন্তু ভীষণ কষ্ট পাই যখন দেখি মানুষ আমাদের কথাগুলো শুনছে না। তারা বিভিন্ন স্থানে জটলা করে। হাট বাজারে গিয়ে শপিং করে। আমাদের নিজেদের সচেতন করতে হবে। ঈদের আনন্দ করার জন্য জামা কিনতে যাই, কিন্তু আমরা বুঝতে পারি না যে একটুখানি আনন্দের আশায় আমরা অনেকটা দুঃখের দিকে ধাবিত হচ্ছি।

আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেডিকেটেড ২০০ বেডের করোনা ইউনিট প্রসঙ্গে তিনি বলেন, সম্পূর্ণ সরকারি খরচে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ২শ’ শয্যার কোভিড ১৯ হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। এখানে কোভিড রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft