1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ঢাকায় কেউ ঢুকতে বের হতে পারবে না : কড়া নির্দেশ আইজিপির

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

মহামারি করোনা ভাইরাসের চরম প্রাদুর্ভাবের এই সময়ে অঘোষিত লকডাউনের মধ্যে জরুরি সেবার সঙ্গে নিয়োজিতরা ছাড়া রাজধানী ঢাকায় বাইরে থেকে কেউ যেন ঢাকায় ঢুকতে না পারে এবং ঢাকা থেকেও জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে বের হতে না পারে, সে ব্যাপারে কঠোর হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে। এর মধ্যেই অনেকে ঈদকে সামনে রেখে সাধারণ ছুটিতে ঢাকায় আসা-যাওয়া করছেন। এটি বন্ধ করতে পুলিশকে এমন কড়া নির্দেশনা দিয়েছেন তিনি। একইসঙ্গে জনগণের সার্বিক কল্যাণের জন্য সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশপ্রধান।

রবিবার (১৭ মে) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকল পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেন কোনোভাবেই ঢাকার বাইরে থেকে কেউ ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেতে না পারেন। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীতে জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করতে হবে।’

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৮ জনে। আর অচেনা এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৩২৮ জনের।

বেনজীর আহমেদ বলেন, ‘ঈদ উপলক্ষে ও সরকার ঘোষিত বর্ধিত ছুটি উদযাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না। প্রধানমন্ত্রী জনগণের সার্বিক কল্যাণের জন্য যেসব নির্দেশনা দিয়েছেন, তা সকলকে যথাযথভাবে অনুসরণ করতে হবে।’

শপিংমল ও মার্কেটগুলো যেন নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে বলেছেন আইজিপি। সেইসাথে সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।

এদিকে রবিবার দুপুরে প্রায় আড়াই ঘণ্টা মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন আইজিপি ড. বেনজীর আহমেদ। করোনা পরিস্থিতিতে পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি।

আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যরা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হাসি মুখে জীবনের ঝুঁকি নিচ্ছে। অনেক সদস্য ইতোমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। তাদের সুচিকিৎসা ও কল্যাণের জন্য সব উদ্যোগ নেয়া হয়েছে।’

দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা যাতে নিজেদের সুরক্ষা নিশ্চিত করেন সে বিষয়ে তাগিদ দিয়ে আইজিপি বলেন, ‘দেশ ও মানুষের সেবা একটি বিরল সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থায়ীভাবে আসন করে নিতে সকলকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, জনসেবার এ অভূতপূর্ব ধারা অব্যাহত রাখতে হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft