1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চড়ের প্রতিশোধ নিতে খুন হত্যা

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ মে, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

গাজীপুরের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে গোলাগুলিতে জুয়েল আহমেদ ওরফে সবুজ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি শিশু আলিফ হত্যা মামলার পলাতক আসামি ছিলেন।

গতকাল রোববার রাতে কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সাগর নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাতে সিটি করপোরেশনের পূবাইল এলাকা থেকে আলিফ হত্যাকাণ্ডে জড়িত জুয়েলের বন্ধু সাগরকে আটক করা হয়। রোববার দুপুরে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দেন। পরে তার দেওয়া তথ্যমতে, নিজ বাড়ির ঝুটের গুদাম থেকে শিশু আলিফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া জুয়েলের বিষয়েও তথ্য দেন সাগর। তার দেওয়া তথ্যানুযায়ী, রোববার দিবাগত রাতে কোনাবাড়ি এলাকায় জুয়েলকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়। এ সময় টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় জুয়েল। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান আব্দুল্লাহ আল মামুন।

এর আগে বাবা ফরহাদ হোসেনের দেওয়া থাপ্পড়ের প্রতিশোধ নিতে গত ২৯ এপ্রিল তার পাঁচ বছরের শিশু আলিফ হোসেনকে অপহরণ করেন সাগর ও জুয়েল। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে ঝুটের গুদামে ফেলে রাখা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft