1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে চালককে মারধরের অভিযোগে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ : এক কনস্টেবল প্রত্যাহার

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধায় এক মাইক্রোবাস চালককে পুলিশের মারধরের অভিযোগ তুলে ঢাকা-রংপুর সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। পরে এক পুলিশ কনস্টেবলকে কর্মস্থল থেকে প্রত্যাহার করার আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। ১২ মে মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রায় আধাঘণ্টা গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মায়ামনি হোটেল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কনস্টেবল হাবিব মিয়াকে মঙ্গলবার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় বলে ওই থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘লকডাউন’ উপেক্ষা করে গাজীপুরের ফরিদপুর এলাকা থেকে একটি মাইক্রোবাস কয়েকজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে মাইক্রোবাসটিকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু মাইক্রোবাসটি পুলিশের সংকেত উপেক্ষা করে উল্টো লেন ধরে পালিয়ে যাওয়ার সময় সড়ক বিভাজকের দুইটি খুটি ভেঙে ফেলে। পরে পুলিশের একটি পিক-আপ ধাওয়া করে গোবিন্দগঞ্জের হিরোক মোড়ে ওই মাইক্রোবাসটিকে আটক করে বলে ওসি জানান।

তিনি আরও বলেন, এসময় পুলিশ কনস্টেবল হাবিব মিয়া মাইক্রোবাসসহ চালককে থানায় যেতে বলেন। কিন্তু চালক এমরান হোসেন পুলিশের নির্দেশ অমান্য করলে তাকে জোর করে থানায় নেওয়ার চেষ্টা করা হয়।
এসময় মহাসড়কের পাশে অবস্থানকারী সিএনজি চালিত অটোরিকশা চালকসহ পরিবহন শ্রমিকরা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মহাসড়ক অবরোধ করে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ওই পুলিশ সদস্যকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে বগুড়া হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয় বলে ওসি জানান।

এদিকে সড়ক অবরোধে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, পুলিশ অন্যায়ভাবে ওই মাইক্রোবাস চালককে মারধর করেছে এবং তার কাছে চাঁদা দাবি করেছে বলে মহাসড়ক অবরোধ করেন তারা।মাইক্রোবাস চালককে মারধর এবং চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন ওসি আব্দুল কাদের জিলানী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft