1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ মে, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, গুজব ও অপপ্রচারকারীরা কোনো ঘটনা না ঘটলেও তাও রটাচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এক শ্রেণির মানুষ বিভিন্ন সামাজিক মাধ্যম এবং অনলাইনে প্রতিনিয়ত গুজব ছড়িয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এবার ঈদ এসেছে ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন বাস্তবতায়। দেশ পার করছে এক সংকটময় সময়। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের ঈদের শপিং না করে এর অর্থ অসহায়, গরীব ও খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে বিতরণ করতে বলবো। এভাবেই এবার আমরা এই ঈদ উদযাপন করতে চাই। চাই ত্যাগের মহিমায় জনগণের সঙ্গে একাত্মতা বোধ করতে।

পাশাপাশি ঈদের কেনাকাটায় সংযম ও পরিমিত হার বজায় রাখতে বিত্তবান ব্যক্তিদের আহ্বান করি। এসময় করোনায় পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে বলেও জানান ওবায়দুল কাদের। এ ধরনের সহিংসতা করোনা বিস্তারে হতে পারে। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বানও করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিধি-নিষেধ মেনে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবাই ঘরে অবস্থান করছেন, এজন্য ধন্যবাদ জানাই। এই পরিস্থিতিতে মনোবল হারালে চলবে না। করোনা প্রতিরোধের বিষয়গুলো আরো কঠোরভাবে মেনে চলতে হবে।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা পরিস্থিতি আমাদের চেয়েও খারাপ। তারপরও কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য লকডাউন শিথিল করছে।

আমেরিকার ৪৭টি অঙ্গরাজ্যের লকডাউন তুলে নিচ্ছে। স্পেন, ইতালিসহ অনেক দেশ অর্থনীতি সচল রাখবে লকডাউন শিথিল করছে। তাই আমাদের সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছে, শপিংমল খোলার অনুমতি দিয়েছে। শপিংমলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেক্ষেত্রে প্রশাসনের নজরদারি থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft