1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

গণপরিবহন চালুর সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন: ফখরুল

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

কোনোরকম চিন্তা ছাড়া করোনায় গণপরিবহন চালুর সিদ্ধান্ত একেবারে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে না। ভুল সিদ্ধান্ত নিয়ে জাতিকে একটা বিপদের মুখে ফেলে দিয়েছে। ছুটি, গণপরিবহন চালুসহ সব বিষয়ে সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে। কোথাও সমন্বয় নেই। সরকারের সিদ্ধান্ত অদূরদৃষ্টি সম্পন্ন এবং প্রজ্ঞাবিহীন।

তিনি বলেন, করোনা মোকাবেলায় সরকারকে তারা অনেক পরামর্শ দিয়েছেন। কিন্তু উল্টো তারা তিরস্কৃত হয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার ব্যর্থ হয়েছে করোনার আগ্রাসন প্রতিহত করতে। তবে জনগণকে নিরাপদে থাকতে ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন ফখরুল।

তিনি বলেন, প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এমনকি তাদের নির্বাচিত টেকনিক্যাল কমিটি, পরামর্শক কমিটি পরামর্শ দিয়েছে এখন এই মুহূর্তে একবারে একসঙ্গে সবকিছু খোলা উচিত হবে না। সরকার তাদের কথা না শুনে সবকিছু খুলে দেয়ায় আমরা আরও বড় হুমকির মুখে পড়ে যাচ্ছি।

জিয়াউর রহমানকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে এই নেতার কথা বারবার মনে হয়। মনে হয়, তিনি যদি নেতৃত্ব দিতে পারতেন, তাহলে হয়তো বাংলাদেশের মানুষকে এতো কষ্ট পেতে হতো না।

জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনগণের পাশে থাকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথের কথা জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft